শিশুরা ফুলের মতো। তাদের ছড়াও চাই সুবাসিত ফুলের মতো। শীতের সকালের নরম রোদের মতো। দোয়েল পাখির শিসের মতো। ছড়ায় ছড়ায় শিশুকে মুগ্ধ করে রাখাই শিশুসাহিত্যিকের কাজ। যে ছড়া শিশুকে নিয়ে যাবে সমুদ্র সৈকতে। সাগরের ঢেউয়ের সাথে খেলা করাবে। বনে নিয়ে বন ময়ূর আর হরিণের সাথে সখ্য গড়াবে। সে ছড়াই শিশুরা চায়। তারা কল্পনাবিলাসী। অথচ তারা জানে না,তাদের কল্পনার চেয়েও অতি সুন্দর জগৎ আছে। সে জগত বিশ্বাসের। সেই বিশ্বাসের জগতের জান্নাতি পরিবেশ যদি তাদের ছড়ায় ছড়ায় পরিচয় করিয়ে দেয়া যায়,তবে সেটা তাদের জন্য আরও ভালো হয়। ‘উঠলো ফুটে চাঁদের হাসি’ ছড়াগ্রন্থের ছড়াকার তার ছড়ায় শিশুদের কোমল মনকে স্পর্শ করতে চেয়েছেন। তাই এ ছড়াগ্রন্থেও ফুলের মতো সুবাসিত,ভোরের রোদের মতো মিষ্টি কিছু ছড়া সন্নিবেশিত করেছেন। যা শিশুদের ভালো লাগবে। সেই সাথে শিশুরা পাবে বিশ্বাসের সুবাতাস।
| বইয়ের নাম | উঠলো ফুটে চাঁদের হাসি |
| লেখক | জানে আলম |
| প্রকাশনী | প্রতিভা প্রকাশ |
| আইএসবিএন | 9789849788133 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 48 |
| সংস্করণ | 1st Edition, 2023 |
| বিভাগ | When 4 8 |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।