by মোঃ ফারুক
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন — প্রথম(১ম) পত্র — মোঃ ফারুক — একাদশ-দ্বাদশ — শ্রেণি (উচ্চ মাধ্যমিক) গ্রন্থকুটির — পাঠ্যবই বা মেইনবই প্রাচীনকালে মানুষ যখন বনে-জঙ্গলে বাস করতো তখন প্রকৃতি প্রদত্ত বিভিন্ন দ্রব্যসামগ্রী ভোগ করতো। ঐ সময় উৎপাদন পদ্ধতি ছিল মানুষের অজানা। মানুষ যখন সমাজবদ্ধ হয়ে বসবাস শুরু করে তখন জীবনধারণের প্রয়োজনে আংশিক উৎপাদন শুরু হয়। সভ্যতার প্রাথমিক যুগে মানুষ শুধু নিজ প্রয়োজনেই উৎপাদন করতো। সময়ের প্রয়োজনে উন্নত উৎপাদন ব্যবস্থা গড়ে উঠে। ১৭৬০ খ্রিষ্টাব্দ থেকে ১৮৩২ খ্রিষ্টাব্দ পর্যন্ত অর্থনীতি ও প্রযুক্তিবিদ্যার ফলশ্রুতি হিসেবে ইংল্যান্ডে শিল্পবিপ্লবের ফলে উৎপাদন ব্যবস্থায় আমূল পরিবর্তন সূচিত হয়। শিল্পবিপ্লবের ফলে নতুন নতুন আবিষ্কার, বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণ ও পরিবহণ ব্যবস্থার যথেষ্ট উন্নতি সাধিত হয়। এ সময় ব্যাপকভিত্তিক উৎপাদনের লক্ষ্যে কুটির শিল্প ব্যবস্থা কারখানা ব্যবস্থায় রূপান্তরিত হয়। ফলে উৎপাদন ব্যবস্থা আধুনিক হতে থাকে।
| বইয়ের নাম | উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন - প্রথম(১ম) পত্র একাদশ-দ্বাদশ - শ্রেণি |
| লেখক | মোঃ ফারুক |
| প্রকাশনী | গ্রন্থ কুটির |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 712 |
| সংস্করণ | August 2025 |
| বিভাগ | ব্যবসায় শিক্ষা বিভাগ |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।