বর্তমান সময়ে শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও সমাজতত্ত্বে উত্তর-আধুনিকতা একটি অন্যতম আলোচিত বিষয়। কিন্তু এ নিয়ে আছে নানা জটিলতা ও অস্পষ্টতা। ‘উত্তরাধুনিকতা’ শীর্ষক এ গ্রন্থের ঊনত্রিশটি নির্বাচিত প্রবন্ধে আলোচিত হয়েছে উত্তরাধুনিকতার ধারণা,প্রবণতা,বিকাশ; সাহিত্য,সমাজ,রাজনীতি,ইতিহাস,দর্শন,বিজ্ঞান ও গবেষণায় এর প্রভাব এবং বিনির্মাণবাদ,কাঠামোবাদ,নারীবাদ,উপনিবেশবাদ,মার্কসবাদ,ইকোফেমিনিজমসহ বিভিন্ন তত্ত্বের সঙ্গে এর বিরোধ ও সম্পর্ক। লিখেছেন হাসান আজিজুল হক,আনন্দ ঘোষ হাজরা,সমীর রায়চৌধুরী,অরবিন্দ প্রধান,বিপ্লব মাজী,সালাহউদ্দীন আইয়ুব,মঈন চৌধুরী,তপোধীর ভট্টাচার্য,গালিব আহসান খান,আফজালুল বাশার,বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর,জয়ন্তানুজ বন্দ্যোপাধ্যায়,মলয় রায়চৌধুরী,আবুল কাসেম ফজলুল হক প্রমুখ গবেষক ও চিন্তাবিদ।