গ্রামগুলো পাখির ডানায় উড়ে আসে
রতনপুর খোঁজে হারানো পোস্টকোড
কেউ রেডিও আসরে পৃথিবী থেকে
গ্রাম হারানোর শঙ্কায়, আত্মহননের পথ খোঁজে
সংবাদ গীর্জার ঘণ্টায়, হরেনের বটতলায়, মরা ভৈরবে
সবার অতলে নির্জন গ্রাম উপাসনা সংগীতে বাজে
জোনাকির মতো জ্বলে
আমরা কেউ বুঝতে পারি না