Aristotle বলেন, "What greater or better gift can we offer the republic than to teach and instruct our youth" অর্থাৎ একটি সভ্য, উন্নত, নৈতিক ও দক্ষ জাতি গড়ে তুলতে হলে তার তরুণদের অবশ্যই একটি সুন্দর শিক্ষাব্যবস্থার মাধ্যমে জ্ঞানী, নৈতিক ও দক্ষ করে গড়ে তুলতে হবে। এজন্য প্রয়োজন একটি দেশীয় সংস্কৃতি, মূল্যবোধ, সমাজ ও অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে প্রণিত শিক্ষাব্যবস্থা।
প্রয়োজন সমাজের সবচেয়ে মেধাবী, নৈতিক ও দক্ষ মানুষদেরকে উচ্চ বেতনে শিক্ষক হিসেবে নিয়োগ এবং তাদের আন্তরিক সম্পৃক্ততা। প্রয়োজন খেলার মাঠসহ উপযুক্ত অবকাঠামো; প্রয়োজন উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে আদর্শ অভিভাবক গড়ে তোলার উদ্যোগ; প্রয়োজন শিক্ষার্থীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতা এবং সকলকে জানতে হবে প্রাক্-প্রাথমিক শিক্ষার গুরুত্ব।
এই বইটিতে উপর্যুক্ত সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করা যায় কর্তৃপক্ষ, শিক্ষক মন্ডলী, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীগণ সকলেই এই বইটি থেকে উপকৃত হবেন।