ভালোবাসি, ভালোবাসি-
এই সুরে কাছে দূরে
জলে স্থলে বাজায় বাঁশি ॥
আকাশে কার বুকের মাঝে
ব্যথা বাজে,
দিগন্তে কার কালো আঁখি
আঁখির জলে যায় গো ভাসি ॥
সেই সুরে সাগরকূলে
বাঁধন খুলে
অতল রোদন উঠে দুলে।
সেই সুরে বাজে মনে
অকারণে
ভুলে-যাওয়া গানের বাণী, ভোলা দিনের কাঁদন-হাসি ॥
রবীন্দ্রনাথ ঠাকুর