‘ভালোবাসায় নত হলাম’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ ‘হৃষীকেশ দাস ঘুরে বাই-লেনে আজও সে অশোক/ আজও তাকে দেখে/ মনে পড়ল গোল্লাছুটে দুলে ওঠা বেণির মাধুরী।’ হুমায়ূন তাঁর কবিতায় এমন করেই আঁকেন মন পোড়ানো ভালোবাসার গনগনে আগুনে স্থির ফুটে থাকা হৃৎপদ্ম। তাঁর কবিতার চিত্র ও চিত্রকল্পের আড়ালে থাকে গল্প, যা আটপৌরে জীবনের ছদ্মবেশে বয়ে চলে যে মহাজীবন তাকে তুলে ধরে সহস্রধারায়।