প্রথম একক গল্পের বই ‘ভাঙনের শব্দ’র গল্পগুলো নেহাত কল্পলোকের গল্প নয়। জীবন ছুঁয়ে-ছেনে উঠে এসেছে এক একটি লেখা। চারপাশে অহরহ ঘটে যাওয়া ঘটনাবলি গল্পকার শব্দরূপ দিয়েছেন নির্মোহ বাস্তবতায়। আশা করা যায় প্রথম প্রকাশনা হিসেবে গল্পগুলো পাঠককে নিরাশ করবে না। সেই আশাবাদ রেখেই বাইশের বইমেলাতে ‘ভাঙনের শব্দ’ সহৃদয় পাঠকের হাতে তুলে দিতেই এই প্রয়াস।