ইচ্ছে ছিল বহুদিনের, ভারত ঔপনিবেশিক শাসন, ভারত থেকে খণ্ডিত পাকিস্তানের রাজনৈতিক ইতিহাস ও বাংলার হাজার বছরের ইতিহাস নিয়ে একটি বই লেখার। আমি যখন লেখার দৃশ্যপটে যুগের করালগ্রাসে পাঠক সমাজ এক অনৈসর্গিক জগতে বন্দি। আমি কিন্তু তাতে বিচলিত নই। লেখক মানে অপরাহত। স্রোতের গতি কখনো থেমে থাকে না। ভারতে মুসলিমদের আগমন থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর শাসনামল পর্যন্ত বিস্তারিত আলোচনা থাকবে এ বইয়ে। কিন্তু বইটি উত্তরোত্তর কলেবরে পৃথুল হতে চাইছিল। এ ধরনের বইয়ের চরিত্রই কলেবরে পৃথুল হওয়া। আমি উত্তরোত্তর চেষ্টা করেছি যেন স্থূল না হয়। তাতে ইতিহাসের ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত কঠিন। ইচ্ছে ছিল অনেক কিছুই সংযোজন করা কিন্তু সম্ভব হয়ে উঠেনি। উপস্থাপনার ভাষাকে যথাসম্ভব সহজ ও প্রাঞ্জল করার চেষ্টা করেছি। আশা করি পাঠকের ভালো লাগবে।