একটি দুটি মানুষ আজো আঁধারে গান গায়- এত আলোর মধ্যে আকাশ বাংলাভাষায় ভরা বুকের মধ্যে চলছে ছুটে সোনালি হরকরা আমার বাংলাদেশের মাটি-পাথর ভিজে নদী এখন তারা স্বাধীন, আমায় আসতে বলে যদি রক্তপাতের উপর যখন গড়েছে এক প্রাসাদ এবার আমি যাবোই,
গিয়ে বলবো, তোমার কাছে বরকতের সোনার দেহ-ঐ তো পড়ে আছে তার কবরে দাও বিছিয়ে ভাষার স্বাধীন দেশের নীল পতাকা..