বাংলাদেশের স্বাধীনতার পর কবিতার ক্ষেত্রে জনপ্রিয়তার বিষয়টি লক্ষ্যযোগ্য, যদিও ব্যাপক অর্থে বিগত শতকের তিরিশি প্যাটার্ন এবং বোধ থেকে তার মুক্তি ঘটে নি। কেউ কেউ কবিতায় কিছু নতুনত্বের চমক সৃষ্টির প্রয়াস পেলেও কবিতা আজ অবধি সেই পুরোনো ধারারই প্রলম্বিত ছায়াচিত্র। আধুনিকতা, অতিআধুনিকতা, নব্যআধুনিকতা ইত্যাদি শব্দের প্রচার থাকলেও কবিতার অন্তঃপুরে পরিবর্তন খুব ধীর গতিতে চলছে। পরাবাস্তবতা কবিতায় কিছুটা চমক আনলেও নতুন কবিদের তেজ বুঝতে আমাদের সময় লাগবে নিঃসন্দেহে। শাহাবুদ্দীন নাগরী সত্তর দশকের কবি। প্রথম কবিতার বই দেরীতে দশকের কবি। প্রথম কবিতার বই দেরীতে বেরুলেও তাঁর কবিতা পাঠকপ্রিয়তা পেয়েছে কাব্যিক গুণের কারণে। কবিতা জ্ঞানহীন অযথা কোনো জটিলতায় নিমজ্জিত হবে না- এই বিশ্বাস নিয়ে তিনি কবিতা লেখেন। পাঠক এই নতুন গ্রন্থে এমন কিছু কবিতা পাবেন, যা পাঠমাত্রই উপলব্ধি করবেন এক নতুন কাব্যিক স্পন্দন। কবির এই নবতর প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাচ্ছি।