সমস্যা যখন রান্নাঘরের • রান্নার সময় বাঁচাতে চাল ও ডাল ঘণ্টাখানেক আগে ভিজিয়ে রাখুন। প্রেসার কুকারে ভাত রান্না করলে সময় বেঁচে যাবে অনেক। • রান্না করার সময় অ্যাপ্রোন পরে নিন। এতে পরনের পোশাকটি নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে না। •মশলা ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিন। অনেক দিন রান্না করতে পারবেন। আর এক কাজের ফাঁকে অন্য কাজ সেরে ফেলুন। মাছ-তরকারি কাটা হয়ে গেলে ছুরি বা বঁটি সরিয়ে ফেলুন। এতে দুর্ঘটনার হাত থেকে বাঁচবেন। • রান্নার সব সরঞ্জাম হাতের কাছেই গুছিয়ে রাখুন। পেঁয়াজ কাটার আগে ২ ফালি করে পানিতে ভিজিয়ে রাখলে চোখ জ্বলবে না। •রাতে সবজি কেটে ফ্রিজে রেখে দিলে দিনের অনেকটা সময় বাঁচবে, বিশেষ করে যারা কর্মজীবী নারী তাদের।