ভ্রমণসমগ্র সেলিনা হোসেনের বিদেশ ভ্রমণের গদ্য-সংকলন। শিল্পসাহিত্যের প্রয়োজনে কখনো রাষ্ট্রীয়ভাবে, আবার কখনো ব্যক্তিগত উদ্যোগে তিনি সফর করেছেন বহু দেশে। আমেরিকা, ইংল্যান্ড, সোভিয়েত ইউনিয়ন, সুইজারল্যান্ড-সহ পৃথিবীর নয়টি দেশে একাধিক ভ্রমণের অভিজ্ঞতা বর্ণিত হয়েছে এ সংকলনে। বাস্তবতা, ইতিহাস ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের প্রতি সচেতন দৃষ্টি রেখে প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে সংযত ভাষায় রচিত হয়েছে বইটি ।