ভুল বলে কিছু নেই। বলা যেতে পারে অন্যরকম সঠিক বা শুদ্ধ। অথবা অনাকাঙ্ক্ষিত শুদ্ধ বা অভাবনীয়-অভূতপূর্ব নতুন কোন শুদ্ধ। অচিন্তনীয় এ শুদ্ধটি সম্পর্কে কোন পূর্বজ্ঞান বা অভিজ্ঞতা না থাকায় আমরা একে ভুল বলে অভিহিত করি। ভুল মানে নতুন কোন সৃষ্টি।
মানুষেরা যেদিন থেকে নাম এবং বস্তুকে এক করে ফেলেছে-সেদিন থেকেই ভুল শুদ্ধের সুনির্দিষ্টকরণ শুরু হয়েছে। বস্তু আর নাম তো এক জিনিস না। একটি আপেল তো আসলে কোন আপেল না। সেটি আসলে একটি ফল। তার নাম রাখা হয়েছে আপেল। তার নাম যদি কাঁঠাল রাখা হতো তাহলে আপেলকে আমরা কাঁঠালই বলতাম।