"ভূস্বর্গে এক টুকরো বাংলাদেশ" বইয়ের ফ্ল্যাপের লেখা: কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয় এ কথা সবারই জানা। কাশ্মীরকে কেন্দ্র করে বহুমাত্রিক রাজনৈতিক বিরােধ আর ইতিহাসের নানা দিক অনেকেরই জানা। বিস্তর লেখালেখিও হয়েছে এ নিয়ে। গ্রন্থকারের প্রথম গ্রন্থে কাশ্মীর : ইতিহাস ও রাজনীতি সে বিষয়ে প্রামাণ্য। এত কিছুর মধ্যেও কাশ্মীরের প্রত্যন্ত এক হ্রদের উপকূলে গড়ে ওঠা এক টুকরাে বাংলাদেশের গল্প এখনও আমাদের অজানা। এ গ্রন্থে কাশ্মীরের উত্তরাঞ্চলে অবস্থিত বাংলাদেশ' নামের গ্রামটির সবিস্তার বিবরণ দেওয়া হয়েছে। সঙ্গে রয়েছে বিয়েশাদী, অনুষ্ঠানাদি, খাবার ও ঋতু বৈচিত্র্যের নানা দৃশ্যপট। কাশ্মীরের পাশাপাশি জম্মুর কথাও বাদ যায়নি।
| বইয়ের নাম | ভূস্বর্গে এক টুকরো বাংলাদেশ |
| লেখক | জাকারিয়া পলাশ |
| প্রকাশনী | সূচীপত্র |
| আইএসবিএন | 9789849338645 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 80 |
| সংস্করণ | 1st Published, 2019 |
| বিভাগ | World Travel |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।