ভূত বেড়াল অ্যাডভেঞ্চার- রোমাঞ্চকর অভিজ্ঞতায় ভরপুর কতগুলো কাহিনী। শিশু- কিশোর মন কেন্দ্রিক লেখাগুলোতে হাস্যরসাত্মকভাবেই ফুটে উঠেছে বর্তমান সমাজে তাদের মানসিক অবস্থান। ভূতের গল্পটি লেখা হয়েছে আধুনিক মানসিকতায় বেড়ে ওঠা শিশুদের ভূতবিষয়ক ধারণা ও বিশ্লেষণকে কেন্দ্র করে। ভূতকে ভয় না পেয়ে, জয় করার বিষয়ে গল্পটিতে অত্যন্ত হাসির ছলে উপস্থাপন করা হয়েছে ঢাকা শহরে আসা এক গ্রামের শিক্ষকের ভূত দেখার কাহিনী থেকে। বেড়ালছানা পল্টুর ডায়েরিতে একটি অসহায় প্রাণীর প্রতি গভীর মমতাকে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন ব্যক্তির আঙ্গিকে। অ্যাডভেঞ্চার বিষয়ক লেখাটি মূলত সেন্টমার্টিন দ্বীপ কেন্দ্রিক।