বাংলা সাহিত্যের শিশু-কিশোর থেকে শুরু করে বড়দের সাহিত্যেও ভূতের গল্পের দুর্দান্ত দাপট। কিন্তু ভূত বলে কি কিছু আছে? এ প্রশ্নের উত্তর আরো বেশি রহস্যময়। সত্যিকারের ভূত আছে কি নেই তার থেকেও মানুষের কল্পনায় যে ভূত আছে তা আর বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে শিশু-কিশোরদের আড্ডা আলাপের অন্যতম একটি বিষয় হলো ভূত। ভূত নিয়ে যে কতো রকম অভিজ্ঞতা আছে! আছে গল্প কবিতা ছড়া সিনেমা নাটক তার হিসেব মেলানো যাবে না। পৃথিবীর সব দেশে,সব সাহিত্যে,সব সংস্কৃতিতে ভূত নিয়ে রয়েছে নানা রকম ঘটনা। ‘ভূতের বাড়ি ভূতের গলি’ শিরোনামে নাসিরুদ্দীন তুসীর লেখা একটি ভূতের গল্পের বই। বইটিতে রয়েছে ভূত নিয়ে তিনটি গল্প,ভূতের বাড়ি ভূতের গলি,আমাদের ভূতবন্ধু ও ভূতুড়ে বাড়ি। এ গল্পগুলো স্থান কাল চরিত্র অনেকটা পরিচিত হলেও এর ঘটনাগুলো ভয়ংকর! ছোট ছোট বাক্যে গল্পের চরিত্রগুলো একত্রিত করতে পারেন নাসিরুদ্দীন তুসী। গল্পগুলোর সবগুলোই প্রধান চরিত্র শিশু-কিশোর। শিশু-কিশোর মনে যে কল্পনা ও ভাবনা তার একটি বড় অংশ জুড়ে ভূত। তারা কোথাও বেড়াতে গেলে সেখানে ভূত আবিষ্কার করতে পারে। ছোট ছোট ঘটনাকে কল্পনার সহযোগে করে তুলতে পারে অদ্ভূতুরে। যেমন ‘ভূতের বাড়ি ভূতের গলি’ গল্পে শাওন ঈদের ছুটিতে কয়েকদিন গ্রামের বাড়িতে থেকে ঢাকায় ফেরার পরে ঘটে এসব ঘটনাÑ ড্রয়িংরুমের দরজা খুলতেই তীব্র আলোতে শাওনের চোখ ধাঁধিয়ে যায়। মেঝের দিকে তাকিয়ে দেখে ওদের কাজের ছেলে রহিমের লাশ পড়ে আছে। চারিদিক রক্তে ভেসে যাচ্ছে। ভয়ে শাওনের শরীর যেন অবশ হয়ে এলো। রহিমের লাশ! রহিমের লাশ এখানে এলো কেমন করে? রহিম তো আজ থেকে প্রায় ছমাস আগে ডাকাতদের হাতে…। তাদের গ্রামের বাড়িতে তাকে কবরও দেয়া হয়েছিল। শাওন কি স্বপ্ন দেখছে তাহলে? ‘না,স্বপ্ন না। তোরা আমার ছেলেকে খুন করছস্,আমিও তোরে খুন করমু।’ ঠিক শাওনের পিছন থেকে কে যেন খনখনে গলায় বলল। তারপর এক ধাক্কায় ফেলে দিল শাওনকে। সোফার উপর পড়ে গিয়ে দরজার দিকে তাকিয়ে দেখলো,সেই রিকশাঅলা। আগুনের ভাটার মতো চোখদুটো জ্বলছে। লকলক করছে জিহŸা তার’। ভয়াবহ একটি অভিজ্ঞতা মেলে এ গল্প পাঠে। ঘটনার শেষ না হতেই গল্প শেষ হয়ে যায়। ফলে পাঠক মনে বাড়ে আরও কৌতুহল! শেষে কি হয় শাওনের? আসলে ভূতের গল্পের এই সব চমক না থাকলে জমে ওঠে না। পড়তে পড়তে শিহরিত হয়ে ওঠা। ভয়ে গা শিরশির করা এসব না হলে যেনো ভূতের গল্প পড়ার মজাই আসে না। কিন্তু এমন করে গল্প লিখতে সবাই পারে না। নাসিরুদ্দীন তুসী এ ক্ষেত্রে সফল বলা চলে। এই বইটির একটি মজা