এটি একটি সাত বছরের ছোট্ট মেয়ের জীবনের গল্প। বাচ্চাটি বড় হয় বাসায় থাকা বেতনভুক্ত আয়ার কাছে। শিশুটির মনে থাকে কি ভীষণ আকুলতা কবে সে তার বাবা মায়ের সাথে একসাথে ঘুরতে যাবে। কবে একদিন মা তার সাথে সারাদিন থাকবে! এক সময় তার জীবনে এক বন্ধুর দেখা মিলে। সে আর কেউ নয় একটা মিষ্টি ভূতের ছানা। তারপর তাদের জীবনে ঘটতে থাকে নানা মজার ঘটনা। একসময় বাচ্চা মেয়েটি তার জীবনের কিছু অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয় এবং সে নিজেই এর থেকে পরিত্রাণের পথ খুঁজে বের করে ফেলে। ভূত বিষয়ে ছোটবেলা থেকে যে চিরাচরিত ভয়; এখানে সম্পূর্ণ আলাদাভাবে উপস্থাপন করা হয়েছে। এই উপন্যাসটি শিশুর কল্পনার মতই সহজ সরল। সব মিলিয়ে এটা বাচ্চাদের উপযোগী একটি মজার উপন্যাস।