সেভেন-ওয়ান আর এলেনা, সেভেনদের বাড়ির আঙিনায় কামিনী গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে (সেভেন, ওয়ান সেভেন, সেভেনওয়ান-সেভেনওয়ান) এইগুলি একটি সাংকেতিক নাম)। সেভেন এলেনাকে বলল এলেন, ঐদিকে একবার চেয়ে দেখ?
এলেনা দেখতে পায় সৃজন ওর বন্ধুদের নিয়ে হেসে-খেলে গল্প করতে করতে এ দিকেই আসছে। ওদিকে, ঠিক ওই সময়েই, একটি কুকুর, একটি কিউট বিড়াল ছানাকে তাড়া করছে। বিড়াল ছানাটি কুকুরের ভয়ে মে-ও মে-ও করতে করতে কামিনী গাছের তলায়, ওরা যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে এলেনা সেভেনের পায়ের কাছে এসে, ওদেরকে নিজের আপন আশ্রয়-বান্ধব ভেবে, আশ্রয় প্রার্থী হয়ে ওদের কাপড়ের আঁড়ালে, নিজেকে লুকানোর চেষ্টায় কর্তব্যে রত রয়েছে।
অপরদিকে নিজের শিকার (বিড়াল ছানা) আয়ত্বের বাইরে চলে যাচ্ছে এই ভেবে, অথবা তোমরা যেই হও না কেন, আমার শিকার আড়ালে লুকিয়ে রেখেছ কেন? ফেরৎ দাও? এই বলে, একটি নেংটি কুকুর ভয়ে ভয়ে, কেবলই 'ঘেউ ঘেউ-ঘে-উ-উ', করে অবিরাম চিৎকার করে চলেছে।