মর্নিং শিফটে ডিউটির সুবাদে মা দুপুরে অফিস থেকে এসে নামাজ পড়ে খেয়ে আমাকে সাথে নিয়ে বিশ্রাম নিতে পারতেন। মা কোনো কোনো দিন একটু ঘুমাতেন আবার কোনো কোনো দিন ঘুমাতেন না। মা ঘুমাক আর না ঘুমাক আমাকে প্রতিদিন ঘুমাতে হত। তাই মার কাছে আমারও শর্ত ছিল ঘুমানোর পূর্বে আমাকে গল্প শোনাতে হবে। গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম। কানকাটা কসকাস (বন্ধু নির্বাচন) গল্পটি আমার খুব প্রিয় ছিল, তাই প্রায়ই এই গল্পটি শুনতাম। কিন্তু সেদিন স্কুলে এক বন্ধুর কাছে ভূতের গল্প শুনে ভূতের গল্পের প্রতি আগ্রহ বেড়ে গেল। ফলে মার কাছে ভূতের গল্প শুনতে ইচ্ছে হল। তাই মাকে বললাম ভূতের গল্প বলার জন্য। মা একটি ভূতের গল্প শোনালেন। ভূতের গল্প শোনার সময় গা শিহরিত হত, ভয় লাগত তারপরও প্রতিদিন ভতের গল্প শুনতাম ইচ্ছে হত।