কলেজ ক্যাম্পাস জুড়ে আতংক। থমথমে অবস্থা চারদিকে। ভয়ে অনেকেই ক্যাম্পাস ছেড়ে বাইরে চলে যাচ্ছে। কেউ কেউ লাইব্রেরিতে বসে অযথা বই পড়ার ভান করছে।
নিপা হকিস্টিক হাতে এদিক-ওদিক ছুটোছুটি করছে। পিছনে পিছনে তুশি আর জিতু হাঁটছে। নিপার কথায় কেউ কোনো উত্তর না দিয়ে দৌড়ে পালাচ্ছে।
দুর্ধর্ষ, দুঃসাহসী আর রহস্যময় তিনজন মেয়ের উপাখ্যান। গ্রন্থটির প্রতিটি পাতায় রহস্য। কি সেই রহস্য?
জানতে হলে এখনই বইটি সংগ্রহে নিয়ে পড়তে শুরু করে দিন ভিন্ন গল্পের ভিন্ন রকম থ্রিলার- ‘ভয়ংকর বান্ধবী’।