প্রণয়, বিচ্ছেদ ও বেদনাকে জীবনবীক্ষার দুরবিন হিসেবে স্থাপন করে রচিত হয়েছে এই বইয়ের গল্পগুলো। অন্তহীন গল্পের দুনিয়ার হিসেবে এই বইয়ের আটটি গল্প খুব সামান্যই।
তবে অসামান্য প্রতিফলন ও প্রতিসরণের সম্ভাবনা নিয়ে এই কয়েকটি গল্প আমাদের শোনাবে যাপিত সময়ের অনন্ত গুঞ্জন।
হাসি, উল্লাস, চিৎকার, চেঁচামেচি, কঁুদন, রোদন ও আর্তনাদের মতো অজস্র মানবিক ধ্বনিমালার বিমিশ্র উৎসার অনুনাদী হয়ে পাঠকের ভেতরে অনুরণন তুলবে এবং তুলতেই থাকবে।