ষাটের দশকে স্বৈরাচারী আইয়ুবের বিরুদ্ধে আন্দোলনের উত্তপ্ত দিনগুলোয় ঢাকায় ছাত্র-জনতার এক দৃপ্ত মিছিলের সামনে একবার বিশাল একটি ব্যানারে লেখা ছিলঃ মেশিনগানের সামনে গাই যুঁইফুলের গান।’ কথাটার অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যার অপেক্ষা রাখেনা। পেশীশক্তি দিয়ে,পশুশক্তি দিয়ে,গোলাগুলিবারুদ কি অস্ত্র দিয়ে কখনোই সভ্যতা,সংস্কৃতি,সৌন্দর্য,সচেতনতাকে দাবিয়ে রাখা যায়না। যুঁইফুলের মতো স্নিগ্ধ- কোমল শুচিশুভ্র,নিসর্গের উপকরণের কাছেই পরাজিত হয় সভ্যতাবিধ্বংসী অগ্নিস্রাবী মেশিনগান। ইতিহাসে ফ্যাসিবাদ,নাৎসীবাদ,জায়নবাদ,সাম্রাজ্যবাদ,বর্ণবাদ,অস্পৃশ্যতা,স্বৈরাচার বরাংবার চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে ফুল,পাখি,কবিতার মতো নৈসর্গিক ও মানবিক সব উপাদানের কাছেই। আজ মানব সভ্যতাবিধ্বংসী রূপান্তরিত আসুরিক শক্তিই হচ্ছে ধর্মীয় মৌলবাদ ও তালেবান। আফগানিস্তানে তারা প্রায় অর্ধদশক আসুরিক শাসন চাপিয়ে রেখে সেখানে নারীস্বাধীনতা,নারীদের সৌন্দর্য এবং সঙ্গীতকে দাবিয়ে রেখেছে। কাবুল তালেবানী শাসন থেকে মুক্ত হওয়ার পর অবগুণ্ঠন ছিন্ন করে আফগান নারীরা মুক্তির আনন্দে বাইরে বেরিয়ে আসে।
| বইয়ের নাম | যাহারা তোমার বিষাইছে বায়ু |
| লেখক | শুভ রহমান |
| প্রকাশনী | মিজান পাবলিশার্স |
| আইএসবিএন | 9848613161 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 143 |
| সংস্করণ | 1st Published, 2005 |
| বিভাগ | Bibidh Bishয়K Prbndh |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।