“সুতরাং তোমায় কি’বা দিতে পারি!
তোমায় বরং অমরত্বের অভিশাপই দিলাম,
নিজে নিলাম স্বল্প আয়ুর দোয়া।
কারণ, তোমার দীর্ঘ আয়ুর পাশে সুখ হয়ে অন্য কেউ শুয়ে আছে
এটা দেখার থেকে মৃত্যুকে আলিঙ্গন করা সহজ।
আয়ুর মেয়াদ দ্রুত ফুরিয়ে যাওয়া আনন্দের
অথবা বলতে পারো পরম সৌভাগ্যের।”