আপনার বুকের চাতালে তখনও ফসল শুকাচ্ছেন কৃষাণ কৃষাণী, আপনার চোখ সাঁতরে যাচ্ছেন একদল নাবিক, কাঁচের দেয়াল নেই তবুও শত্রুর ফাঁদ, তবুও আপনি চুপচাপ নিশানার কেন্দ্র বিন্দু।
অমৃতা আমার আত্মার কোণে একটুকরো আলোক বিন্দুর নাম, কারণ- প্রচলিত ধারার বিরুদ্ধে বলে ওঠতে পারেন আপনি- মরেও মরে না যে তার নাম এই অমৃতা, ক্ষুধার হাঙর অসহিষ্ণু, গিলে ফেলছে আমাদের, তুমি শীত বস্ত্র নিয়ে চলে যাও চলে যাও-
… কী মসৃণ তকতকে অপরূপ তিলরঙা নদীতট ওর ভেতর ধিকিধিকি জ্বলে এ কীসের আগুন? ছুঁতে নেই এমন আগুন যে ব্যক্তিগত নয়…
… ও চাঁদ সরো, ও চাঁদ সরো কাঁপছে বেবাক ছই কেমন করে আমি বলো অন্যকারো হই?
… বুকের উপর যখনি নদী থেমে যায়- হাঙরের গন্ধ পাই, নিবিড় হয় জলপাই-রঙ, মাথা তুলে দম নেই, আকাশ দেখি টের পাই ইন্দ্রিয় শান্তির জন্য কতটা কাঙ্গাল…