- বিশ্বনায়িকা পপি -
কে বলবে, তোমার এত বয়েস!
কে বলবে, তুমি শহরে একলা একলা হাঁটো,
মনে মনে আর কথা বল না!
তোমারে দেখলে বুঝাই যায় না, তুমি ভাসতেছো।
কী মাখো বলো তো?
দেখলে বুঝার কোন উপায়ই নাই, ডায়লগ মারা শ্যাষ-
সেই কবে ব্যাকগ্রাউন্ড মিউজিক হইয়া গেছো।
কী খাও বলো তো?
ব্যায়াম করো? জিমে যাও?
একদম আগের মতোই আছো!
কে বলবে, তোমার তিনশ সত্তুর বছর হইছে, মইরা গেছো; ফুটুশ!
...