পৃথিবী সৃষ্টি ও প্রাণের উৎপত্তির অজানা কাহিনী দিয়ে শুরু হয়েছে এ বই। তবে পৃথিবী নামের গ্রহটিতে মানুষ নামের বুদ্ধিমান প্রাণীটির আবির্ভাবের ইতিবৃত্তই জুড়ে আছে বইটির সিংহভাগ। মানুষের উৎপত্তিকালের পৃথিবীর বিভীষিকাময় পরিবেশ,মানুষের কঠিন জীবন সংগ্রাম আর কঠোর অধ্যবসায়ের ইতিহাস বর্ণিত হয়েছে এ বইয়ে। কী করে আদিম গুহাবাসী মানুষ বুদ্ধির জোরে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণীতে পরিণত হলো,পশু-পালন ও কৃষিকাজের ভেতর দিয়ে ধীরে ধীরে বিস্ময়কর সব আবিষ্কারের পথ বেয়ে লৌহযুগে প্রবেশ করল মানুষ। গড়ে তুলল আশ্চর্য সব সভ্যতা। সেই ইতিহাসেরই আলেখ্য বর্ণিত হয়েছে এ বইয়ে। গল্পের ভঙ্গিতে বর্ণিত ইতিহাসকে খুবই সহজবোধ্য করে তুলেছে চমৎকার সব ছবি।
| বইয়ের নাম | যেমন করে মানুষ এলো |
| লেখক | খন্দকার মাহমুদুল হাসান |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| আইএসবিএন | 9847012001073 |
| সংস্করণ | 5th Printed, 2018 |
| বিভাগ | ইতিহাস ও ঐতিহ্য |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।