সহৃদয় কাব্যবোধে তাঁর কবিতা টইটুম্বুর। নিবিড় এক বিষাদগ্রস্ত মন তিনি বইয়া চলছেন। প্রেম অথবা আত্মমগ্ন বিরহের বয়ান যেন মোচড় দিয়া তোলে পাঠকের মন। তাঁর ভাষা আঞ্চলিক নয়, অপ্রমিত। কিন্তু তা-ও একটা আভিজাত্য দিয়া ভাষাটারে মোড়ানো মনে হয়। ওইটাই তাঁর নিজস্বতা। অপ্রমিত ভাষায় লেখলে কারো কারো কবিতা যেমন অতি কৌতুকময় স্থূলতানির্ভর হয়া থাকে, ফয়েজ আলম সেইটা এড়াইতে পারছেন। ‘বিকালের মনমরা রৈদ' ‘ঝরা বটপাতার গায়' আঁকা হইলে যেমন বেদনা গ্রাস করে, তার কবিতা সেইরকম।
-কাজী নাসির মামুন