“যুদ্ধ আরো কঠিন আরো গভীর” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ প্রগতিশীলতার নামে ফ্যাসিবাদ বা প্রকট প্রতিক্রিয়াশীলতার ঘটনা নতুন কিছু নয়। আমরা যাদের ‘ধর্মনিরপেক্ষতা’ বা ‘ধর্মনিরপেক্ষতাবাদী’ বলে জানি,তার মূল প্রবণতা ফ্যাসিবাদের দিকে। বাংলাদেশে ধর্মনিরপেক্ষতাবাদীরা প্রধানত ইসলামবিরােধী; অতএব,আপাদমস্তক সাম্প্রদায়িক এবং একই সঙ্গে ফ্যাসিবাদী। অতএব,এই ধারার সঙ্গে এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের লড়াই অনিবার্য পরাশক্তি ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই মানে বাংলাদেশের ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই,যারা ইসলাম ও ইসলাম জনগােষ্ঠীর বিরুদ্ধে সাম্রাজ্যবাদের তরফে যুদ্ধ ঘােষণা করেছে ও সেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আজ হােক কাল হােক- এই লড়াই হবেই। বাংলাদেশে ‘ধর্মনিরপেক্ষতাবাদী’ মুখােশ এঁটে থাকে যারা সেইসব মুখােশ খসিয়ে এদের ফ্যাসিবাদী চেহারাটা দেখিয়ে দেওয়াই এখন কাজ। তাই যুদ্ধ আরাে কঠিন আরাে গভীর।