হিরোশিমা, এতো অন্ধকার ক'রে রেখেছিলে আমার গরাদ, কারাগার। একটু প্রতীক্ষা কোরো। আর বারবার কেঁদো অনুভূতি উজাড় ক'রে দিয়ে। আমি আবারও ফিরে আসবো তোমার উঠানে। লোহার শেকল ছিঁড়ে ফেলে ভোরের টোপরপরা পাখির মতন। অরণ্যের উত্তরাধিকার নিয়ে।
আমার দেহে সব ছাই ভস্ম ঝেড়ে ফেলে দিয়ে নতুন মৃত্তিকাকণা নিয়ে আমি আবার আসবো। হিরোশিমা, সেই পালক পোড়ানো দিন সেই কালো অন্ধকারকরা দিন, আণবিক অগ্নিময় দিন শিশু, নারী, ফুল, পাখি, গাছ পু'ড়ে দিয়ে ছাই ভস্ম হ'য়ে যাওয়াার দিনটির কথা আমি কখনো ভুলতে পারবো না।