আহমদ মতিউর রহমান বাংলাদেশের একজন খ্যাতিমান ছড়াকার, শিশুসাহিত্যিক ও অনুবাদক। তাঁর রচিত মোট বইসংখ্যা ৪৫টি। শিশুসাহিত্যের বই রয়েছে ২০টি। ইতিমধ্যে অনুবাদ সাহিত্য নিয়ে কাজ করে সুখ্যাতি অর্জন করেছেন তিনি। তাঁর লেখা শিশুর মনন ও মানস গঠনে সহায়ক ভূমিকা পালন করে। লেখনীর মাধ্যমে বিশসী মনন গঠন ও নৈতিকতাসম্পন্ন মানসিকতা তৈরিতে আহমদ মতিউর রহমান নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
‘আগুন ঝরার দিন’ শিশু-কিশোর গল্পগ্রন্থ। বিভিন্ন দেশে যুদ্ধভিক্তিক শিশু-কিশোরদের কাহিনী অবলম্বনে রচিত ৫টি গল্প দিয়ে এই বইটি সাজিয়েছেন। সত্য ঘটনার ওপর ভিত্তি করে গল্পের কাহিনীগুলো গড়ে উঠেছে। গল্পের প্রধান চরিত্রগুলো এবং ঘটনাস্থলও বাস্তবানুগ। তবে গল্পের সঙ্গে সঙ্গতি রেখে কিছু চরিত্র সৃজন ও কাহিনী বিন্যাস করা হয়েছে।