by রকিব হাসান
“কিশোর মুসা রবিন : ১৩ নম্বর ঘর” বইটির সম্পর্কে কিছু কথা:
লােকালয় থেকে অনেক দূরে নির্জন খাড়া পাহাড়ের মাথায় একটা সরাইখানা। সেখানে রবিনের মানসিক সমস্যার চিকিৎসা করাতে গেল তিন গােয়েন্দা। একবার এক অভিযানে মাথায় বাড়ি খেয়ে ক্ষণিকের জন্য জ্ঞান হারিয়ে ফেলেছিল রবিন, সেই দুর্ঘটনার খেসারত এখনও দিতে হয় তাকে। মাঝে মাঝে মাথায় গােলমাল হয়ে গিয়ে উল্টোপাল্টা দেখে। তাই সরাইখানায় যখন ভূত দেখার কথা বলল সে, প্রথমে বিশ্বাস করল না কিশাের পাশা। কিন্তু তারপর যখন সরাইখানার ম্যানেজারের মুখে শুনল বহুকাল আগে প্রচণ্ড ঝড়ের রাতে উপকূলে আছড়ে পড়ে ডুবে যাওয়া জাহাজের ক্যাপ্টেনের করুণ বাঁশির সুর এখনও ভেসে আসে দুর্যোগের রাতে, দারুচিনির গন্ধে ভরে যায় ক্যাপ্টেনের ব্যবহার করা সিন্দুক, প্রাসাদের ছাতে বিলাপ করে ফেরে এক মহিলার ছায়ামূর্তি, ভিক্টোরিয়ান আমলের পােশাক পরা এক কিশাের বালকের ভূত দেখা যায় প্রাসাদের একটা বিশেষ ঘরে; আর এসব কাহিনির প্রমাণও পেতে শুরু। করল, গুরুত্ব না দিয়ে আর পারল না কিশাের…!
| বইয়ের নাম | ১৩ নম্বর ঘর ( কিশোর মুসা রবিন সিরিজ ) |
| লেখক | রকিব হাসান |
| প্রকাশনী | কলি প্রকাশনী |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 95 |
| সংস্করণ | ১ম প্রকাশ, ২০১৭ |
| বিভাগ | Shishu Kishor: Rhsj, Goয়Enda, Bhoutik, Thrilar O Ojadbhenchar |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।