পরাগ আলীর মাথার ওপর সকালের সাদা মেঘ। মেঘগুলাে দাঁড়িয়ে আছে ছাতার মত, উড়ছে না। দু’কদম সামনে গেলে মনে হচ্ছে ছায়ার মত 'মেঘগুলােও সামনে যাচ্ছে। ব্যাপারটা ভালাে লাগল। পরাগ আলীর কিছুক্ষন মাথা উচু করে মেঘের দিকে তাকিয়ে থাকলেন, তারপর দৃষ্টি ফেরালেন মাটির ওপর। শূন্যে ভাসমান মেঘের মতই নিজেকে আলগা মনে হল তার। ভাবলেন মেঘের মত তিনিও আলগা ভেসে আছেন সংসারে। পায়ের তলায় মাটি নেই তার।