যখন সমাজজীবন বদলে যাচ্ছে, স্বাধীনতা অর্জনের পর বিবিধ পরাধীনতায় সাধারণ মানুষ আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়ছে, স্বপ্নগুলো বারবার চাপা পড়ে যাচ্ছে, যখন প্রাণে বেঁচে থাকাই সবচেয়ে বড় স্বস্তি, তখন দায়িত্বশীল কথাসাহিত্যিককেও আঙ্গিক ও করণকৌশল বদলে নিয়ে লিখতে হচ্ছে সমাজবাস্তবতা। নির্দিষ্ট এক ব্যক্তির জীবনের গল্প এবং পরিণতি হয়ে উঠছে যেন সামষ্টিক কাহিনি ও গন্তব্য ।