by জিল দল্যুজ
মনের কী কোন জাদু আছে? হ্যাঁ, আছে। কী সেই জাদু? মন জগতের বিভিন্ন বস্তু, ঘটনা ও ধারণাগুলোকে সংগঠিত করে। অর্থাৎ 'যা আছে' তার সঙ্গে 'মন যা ভাবে, বোঝে ও অনুভব
করে' তা একত্রে মিশিয়ে একটি নতুন অর্থ বানায়। বাইরের জগতের আলাদা আলাদা জিনিসগুলোকে গুছিয়ে একটি পূর্ণ চিত্র তৈরি করে মন। এই পূর্ণ চিত্র তৈরিতে মন ব্যবহার করে মানবিক আবেগ ও চিন্তার স্বাভাবিক নিয়মগুলোকে। যেমন: আকাশে মেঘ দেখা গেল। একজন সাধারণ মানুষ ভাবলেন-'বৃষ্টি আসবে'। একজন কৃষক ভাবলেন- 'বৃষ্টি হবে, জমিতে পানি আসবে, ফসল ভালো হবে।' আর একজন কবি ভাবলেন-'মেঘেরা কাঁদছে,' কিংবা 'আকাশ যেন মন খারাপ করে বসে আছে' অর্থাৎ তাঁর মনে এলো কবিতার ভাব। এখানে সবাই একই জিনিস দেখলেন- মেঘ। কিন্তু তাদের জাগতিক অবস্থান ও আবেগীয় পরিস্থিতি আলাদা হওয়ার কারণে ভারা ভিন্ন ভিন্ন অর্থ তৈরি করলেন। এখানেই মনের জানু। বাইরের জগতে যা আছে তা গোছানো নয়, বা নিজে নিজে অর্থপূর্ণ নয়। আমাদের মনই তাকে গুছিয়ে বোঝার চেষ্টা করে, বিশেষ অর্থ দেয়- এটিই মানুষ হিসেবে আমাদের বিশেষত্ব। আসলে, দুনিয়াটা যেমন আছে, তার চেয়ে বেশি কিছু আমরাই তাকে বানাই। আমরা মানুষ কেবল দর্শক নই, আমরা সৃষ্টিকারীও।
বাস্তবতার গঠন ও জ্ঞানের নির্মাণে মনের কল্পনা ও চিন্তার পরিসরকে এমনই সম্ভাবনাময় বলে মনে করেন ফরাসি দার্শনিক জিল দল্যুজ। এক্ষেত্রে কীভাবে উদ্ধৃত আবেগ চিন্তাকে সক্রিয় ও সংগঠিত করে, আবার কীভাবেই বা সেই আবেগ চিন্তার প্রক্রিয়ায় পুনর্গঠিত হয়ে রূপান্তরিত হয়, বদলায়- এই গ্রন্থে তিনি সে বিষয়টিই তুলে ধরেছেন। ফলে আবেগ ও চিন্তার পারস্পরিক সম্পর্কই বইটির প্রধান আলোচ্য বিষয়। অন্যভাবে বলা যায়, আবেগ ও চিন্তার পারস্পরিক মিথস্ক্রিয়া কীভাবে আমাদের সমন্ত উপলব্ধি ও বাস্তবতার নির্মাণে নির্ধারক ভূমিকা পালন করে-তারই সুসংহত ও যুক্তিনিষ্ঠ বিশ্লেষণ উপস্থাপিত হয়েছে জিল দল্যুজের আলোচ্য 'অভিজ্ঞতাবাদ ও ব্যক্তিমানুষ' গ্রন্থটিতে।
| বইয়ের নাম | অভিজ্ঞতাবাদ ও ব্যক্তিমানুষ হিউমের দর্শনে মানব প্রকৃতির স্বরূপ : একটি পর্যালোচনা |
| লেখক | জিল দল্যুজ |
| প্রকাশনী | সংবেদ |
| ভাষা | বাংলা |
| বিভাগ | দর্শন বিষয়ক বই |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।