ফ্রাঞ্জ ফানোর কালা চামড়া ধলা মুখোশ (ইষধপশ ঝশরহ ডযরঃব গধংশ)—এর অনুবাদ করবার এই কাজটা খুব জরুরি ছিল এবং এখনো যে বাংলায় এটি অনুবাদ হয়নি, সেটা একটা অভাবই বলতে হবে। শামিম যে বইটি পড়ে, বুঝে এবং সময় ও শ্রম দিয়ে অনুবাদের কাজটি করেছে, তাতে অন্যরাও তাকে অভিনন্দন জানাবে। আমিও জানাচ্ছি।
পৃথিবীকে বদলানোর জন্য তাকে বোঝা দরকার। ফানোর রচনা সে কাজে আমাদেরকে সাহায্য করে। এই অনুবাদ ফানোর কাজকে বাংলাভাষী পাঠকের কাছে নিয়ে গিয়ে কেবল যে একটা অভাব মেটাবে, তা নয়, উপকারও করবে। অনুবাদের কাজটা মোটেই সোজা নয়। সেই কাজটা শামিম যে করেছে, তাতে তার যে শ্রম, সময় ও মনোযোগ দিতে হয়েছে, তা মোটেই সামান্য নয়।
আমার ভাবতে ভালো লাগছে যে, সে আমাদের বিভাগের ছাত্র ছিল এবং তার অর্জনকে কর্মকাণ্ডে প্রয়োগ করেছে।
| বইয়ের নাম | কালা চামড়া ধলা মুখোশ |
| লেখক | ফ্রান্টজ ফ্যানোন |
| প্রকাশনী | হাওলাদার প্রকাশনী |
| ভাষা | বাংলা |
| বিভাগ | দর্শন বিষয়ক বই |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।