কাগুজে লিপির এ জীবনে অঙ্কিত হয়েছে একবিংশ শতাব্দীর শুরুর দিকে, বাংলাদেশের খুব সাধারণ এক গ্রাম— নকশিপুরের ছবি। নানান রঙের আঁচড়ে ফুটে উঠেছে নকশিপুরের জন্মলগ্ন থেকে শুরু করে তার নিষ্পাপ শৈশব, বালখিল্য কৈশোর আর উত্তাল যৌবনের বৈচিত্র্যময় রূপ।
জোয়ারের বানে তীরে ভিড় করা পলির বুকে যিনি সযতনে বুনেছিলেন নকশিপুরের বীজ, ভাটার টানে সে স্বপ্নসারথি হয়ে গেলেন অস্তিত্বহীন। কিন্তু দূরদর্শী দৃকপাল ভবিষ্যতের জন্য নিজের বীজ বুনে যাবেন না—এও সম্ভব?
কালচক্রে ইতিহাসের পুনরাবৃত্তি হওয়াই এ প্রকৃতির অমোঘ নিয়ম। ভাটাই গল্পের সমাপ্তি নয়, তার ঠিক পরই অপেক্ষা করছে কল্লোলিনী জোয়ার। পুনরাবর্তিত সে আখ্যানের নামই—আবর্তন!