মুক্তিযুদ্ধের ইতিহাসচর্চা সমৃদ্ধ হতে পারে যদি আমরা রাজনৈতিক কার্টুনকে বিবেচনা করি এবং উপাদান হিসেবে ব্যবহার করি। ১৯৭১ সালে পৃথিবী জুড়ে সংবাদ-সাময়িকপত্রে মুক্তিযুদ্ধ সংক্রান্ত নানাবিধ খবর, প্রতিবেদন, গল্প, উপন্যাস, কবিতা এবং কার্টুন প্রকাশিত হয়েছে। মুক্তিযুদ্ধের মূল বয়ানে এসব উপাদান কম ব্যবহৃত হয়েছে। কার্টুন ব্যবহৃত হয়নি বললেই চলে।
আমরা মুক্তিযুদ্ধ গবেষণায় বৈচিত্র আনতে চাচ্ছি। মুক্তিযুদ্ধ একরৈখিক নয়, বহুমাত্রিক। প্রথম দিকে গুরুত্ব পেয়েছে যুদ্ধ বা বিজয়ের ইতিহাস। গত প্রায় এক দশক গুরুত্ব দেয়া হচ্ছে গণহত্যার ওপর। কিন্তু, বিষয় আছে আরো, যেমন- আঞ্চলিক বাহিনী, শত্রুপক্ষ, বিশ্ব সিভিল সমাজ। এমনি নানা বিষয়। এসব বিষয় নিয়ে গবেষণা করলে মুক্তিযুদ্ধের ব্যাপকতা বোঝা যাবে, বৈচিত্র্যময় হবে গবেষণা।
| বইয়ের নাম | আবুর বাংলাদেশ ১৯৭১ |
| প্রকাশনী | অনন্যা |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 140 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | মুক্তিযুদ্ধের দলিল ও গবেষণাপত্র |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।