শুভ কিন্তু ঠিকই ফিরে এসেছিল মায়াকে নিয়ে যেতে। সে মায়ার সাথে সংসার পেতেছে। মায়া আর শুভ দুই জনই ইংল্যাণ্ডে ফিরে গেছেন।
সুলতান খাঁ মারা গেছেন দুই বছর হলো। এখন জমিদার বাড়ির সবকিছু দেখাশুনা করেন ছোট বউ। গ্রামে একটা হাইস্কুল, একটা স্বাস্থ্য কমপ্লেক্স তৈরির কাজ শুরু করেছিলেন সুলতান খাঁ। তিনি মারা যাওয়ার পর ছোট বউ সেটা কমপ্লিট করেছেন।
এখন আর কাউকে নন্দীপুর থেকে সাত মাইল দূরে হেঁটে যেতে হয় না।
আজ শুক্রবার। রানুকে দেখতে এসেছে পাত্র পক্ষ। রানুর বুকটা ধুকধুক করছে। পাত্রের নাম সোলায়মান।
সোলায়মান দেখতে রাজপুত্রের মতো। হাসলে গালে টোল পড়ে যায়।