আল্লাহ রাব্বুল আলামীন হযরত আদম (আ)-কে সৃষ্টি করে সকল জ্ঞান শিক্ষা দান করলেন।
জ্ঞান লাভ করার পর তিনি আল্লাহর নিকট আরজ করলেন, হে মাবুদ! আপনি আমার কুনিয়েত আবু মুহাম্মদ অর্থাৎ মুহাম্মদের পিতা নাম রাখলেন কেন? এর ভেদ তো কিছুই বুঝলাম না। আল্লাহ তায়ালা বললেনঃ হে আদম! উপরে তাকিয়ে দেখ। আদম (আ) তখন মাথা তুলে আরশে মুআল্লার দিকে তাকিয়ে তার পর্দায় নূরনবী হযরত মুহাম্মদ (স)-এর নূর দেখলেন।
তা দেখে হযরত আদম (আ) জিজ্ঞেস করলেন, হে মাবুদ! তা কার নূর দেখছি? আল্লাহ তায়ালা জবাবে বললেন, হে আদম! তা তোমার সন্তানদের মধ্যে জনৈক নবীর নূর। আসমানে সে আহমদ নামে পরিচিত এবং পৃথিবীতে তার নাম হবে মুহাম্মদ (স)। যদি তাকে আমি সৃষ্টি না করতাম তা হলে আমি তোমাকে আসমান ও যমিনকে সৃষ্টি করতাম না।