মনিজা রহমানের কবিতা সীমান্তহীন, তার শিকড় বাংলাদেশে কিন্তু সত্ত্বা ত্রিমাত্রিক এবং বৈশ্বিক। তিনি জীবন এবং বোধকে ভাগ করে নিয়েছেন দুই চেতনায়। বাংলাদেশ স্বাভাবিকভাবেই তাঁর সামগ্রিক অস্তিত্বে বিরাজমান। তবু দেশকে কখনো পান নস্টালজিয়ায়, কখনো একীভূত করেন নিউইয়র্কের মূল্ধারার সাথে। বাংলাদেশের ছাত্রদের অভ্যুত্থান আর নিউইয়র্কে ছাত্রদের যুদ্ধবিরোধী আন্দোলনে খুঁজে পান যোগসূত্র। তার পর্যবেক্ষণের মঞ্চ বহুদূরে বলে তার বোধ নৈরব্যাক্তিক। আন্দোলন থেকে জীবন যন্ত্রণা, প্রেম থেকে প্রকৃতি, মানুষ এবং মানবিকতা, স্বপ্ন এবং বাস্তবতা বহুমাত্রিক হলেও মনিজা রহমানের কবিতার শিল্পগুণে তার আঁচড় লাগে না। এটাই তাঁর কবি প্রতিভার প্রধান সাক্ষ্য।
‘অফেরতযোগ্য দীর্ঘশ্বাস’ সময়ের ও ভালোবাসার নির্মোহ দলিল হলেও তা সময়কে অতিক্রম করে গেছে। এই শিল্পিত দলিলই কবিকে পাঠকের হৃদয়ে বাঁচিয়ে রাখবে।
| বইয়ের নাম | অফেরতযোগ্য দীর্ঘশ্বাস |
| লেখক | মনিজা রহমান |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 80 |
| সংস্করণ | 1st Published |
| বিভাগ | বাংলা কবিতা |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।