মানুষের জীবনে ভালোবাসা কতবার আসে, তা সত্যিই জানা নেই চাঁদনীর। সে চেষ্টা করেছে তার সব প্রেমিককেই সমানভাবে ভালোবাসতে। কিন্তু প্রতিবারই যেন কোনো এক অজানা কারণে ভালো থাকা হয় না ওর। দীর্ঘ সময়ের প্রেমিকের সাথে বিয়ের ঠিক আগমুহূর্তে বিয়ের আসর ছেড়ে পালিয়ে যাওয়ার সময় নিজেও জানত না সে কেন পালাচ্ছে। তার ভালোবাসায় কোনো কমতি ছিল না। তারপরও জীবন কখন কাকে কোথায় পৌঁছে দেয় কে জানে! এখানে সবকিছুই হয় হঠাৎ করে।
চাঁদনী, শুভ্র, তুরাগ, নিশি, আবছার সবার গল্পই আলাদা। আবার একই সাথে সবাই এক সুতোয় বাঁধা। সেখানে একজনের জীবনের একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে বাকি সবার ভবিষ্যৎ। যা আবারও প্রমাণ করে দেয়, জীবনের সবচেয়ে নিশ্চিত অংশই হলো এর অনিশ্চয়তা।