মানবসভ্যতার তৃণভূমি আফ্রিকা ঔপনিবেশিক ছোবলে লুণ্ঠিত হয়েছিল ষোড়শ শতক থেকে বিশ শতকের প্রায় শেষভাগ পর্যন্ত। তার মাংস ও পাঁজরের উপর চেপে বসেছিল বর্ণবাদের হিংস্র থাবা। ‘সভ্য’ দুনিয়ার চোখের উপরেই উপনিবেশবাদ-বর্ণবাদের তীক্ষ্ম ছোবল আফ্রিকার শরীর ও হৃদয় ক্ষত-বিক্ষত করেছে শতাব্দীর পর শতাব্দী। আফ্রিকার শিল্পী-সাহিত্যিকরাও লড়াইয়ের লাল ঝাণ্ডা তুলে নিয়েছিলেন উপনিবেশ আর বর্ণবাদের বিপরীতে। আর তাতে অগ্রণি আফ্রিকার কবিকূল। আফ্রিকার ৩০টির বেশি দেশের প্রায় ৯০জন কবির কবিতা থেকে চয়ন করে ঔপনিবেশ-বর্ণবাদ বিরোধী কবিতার মানচিত্রই তৈরি করা হয়েছে বর্তমান গ্রন্থে।
| বইয়ের নাম | আফ্রিকার কবিতা |
| লেখক | সৈয়দ মোহাম্মদ শাহেদ |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| আইএসবিএন | 9847012002520 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 184 |
| সংস্করণ | 1st Published, 2012 |
| বিভাগ | অনুবাদ কবিতা |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।