স্বাধীনতা-পরবর্তী ৪০ বছরে বাংলাদেশ অনেক ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে। কিন্তু মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ন্যায় ও সাম্যভিত্তিক সমাজের যে প্রত্যাশা গড়ে উঠেছিল, তা বহুলাংশে অপূর্ণ থেকে গেছে। এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন সংকটের সৃষ্টি হয়েছে। এর কারণ আমাদের চলমান উন্নয়ন ধারার ধনী-অভিমুখিনতা, শহর-অভিমুখিনতা, পরনির্ভরতা ও ব্যক্তিস্বার্থের প্রাধান্য। এ সংকট নিরসন এবং মুক্তিযুদ্ধের প্রত্যাশা-সম্মত অর্থনীতি ও সমাজ প্রতিষ্ঠার জন্য প্রয়োজন একটি বিকল্প উন্নয়ন ধারা। এ ধারা হবে দরিদ্র ও গ্রাম-অভিমুখী, আÍনির্ভর এবং সমষ্টিস্বার্থের প্রাধান্যসম্পন্ন। এই গ্রন্থে এরূপ একটি বিকল্প উন্নয়ন ধারার রূপরেখা তুলে ধরা হয়েছে। জ্ঞান ও পদ্ধতিগত দিক থেকে বিকল্প পথ অনুসন্ধানের পক্ষে সহায়ক কয়েকটি প্রবন্ধও এই গ্রন্থে সংকলিত হয়েছে। বলা যেতে পারে, বাংলাদেশে পরিবর্তন-প্রত্যাশী সবার জন্য এটি একটি অবশ্যপাঠ্য বই।
| বইয়ের নাম | আগামী দিনের বাংলাদেশ |
| লেখক | নজরুল ইসলাম |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| আইএসবিএন | 9848765951 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 384 |
| সংস্করণ | 1st Published, 2012 |
| বিভাগ | Articles on Recent Issues |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।