আপনার স্ত্রীকে আগলে রাখুনঃ
ফুলটি তার প্রকৃতিতে সূক্ষ্মভাবে গঠিত। আল্লাহ তাকে অনেক সুন্দর করে বানিয়েছেন। যাকে দেখলে এবং যার সাথে কথা বললে ক্লান্তি দূর হয়ে মন সতেজ হয়ে ওঠে।
বিপদে যার সান্ত্বনা ও স্বস্তি পেলে দূর হয় ঘোর অমানিশা। যার আকুল করা প্রাণের আওয়াজ হৃদয়তটে আনন্দের সিঞ্চন করে। যার চেহারায় মায়া-মমতা নিত্যদিন ঝরে পড়ে। যার প্রকাশভঙ্গি মনোহারী ও মনোলোভা। যে ফুলের সুঘ্রাণে ছেয়ে যায় গোটা পরিবার।
এই ফুলের সহানুভূতি ও যত্নের প্রয়োজন। আদরে, সোহাগে, স্নেহের পরশে আগলে রেখে প্রতিদিন তাকে ভালোবাসা ভীষণ জরুরি।
তাকে সযতনে আগলে রাখুন। আচার-ব্যবহার, বাক্য ও ভাব, পলক ও দীর্ঘশ্বাস — কোনোটিই যেন তাকে আঘাত না করে, তার কোমলতাকে আহত না করে।
একটি কোমল ফুলকে নিরন্তর যত্নে রাখুন। ভালোবাসায় ও পরিচর্যায় তাকে সতেজ রাখুন।
আপনার স্ত্রী নামক ফুলকে আগলে রাখুন।
আপনার স্বামীকে আগলে রাখুনঃ
দাম্পত্য জীবনের সৌন্দর্য লুকিয়ে থাকে পারস্পরিক বোঝাপড়া, শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে। ইসলাম নারীকে দিয়েছে সম্মানের আসন, আর সেই সঙ্গে দিয়েছে দায়িত্বও — স্বামীর প্রতি যত্নশীল ও অনুগত থাকার।
"আপনার স্বামীকে আগলে রাখুন" বইটিতে লেখক কুরআন ও সহিহ হাদিসের আলোকে তুলে ধরেছেন—
স্ত্রীর প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি ও তার মর্যাদা
স্বামীর অধিকার ও তা আদায়ের গুরুত্ব
দাম্পত্য কলহ এড়িয়ে শান্তিপূর্ণ সংসার গড়ার উপায়
সহজ ভাষায়, হৃদয়স্পর্শী উপস্থাপনায় লেখা এই গ্রন্থটি প্রতিটি মুসলিম নারীর জন্য এক গুরুত্বপূর্ণ পথনির্দেশিকা, যা তাঁকে সাহায্য করবে একটি সুখী ও জান্নাতমুখী দাম্পত্য জীবন গড়তে।