"আই, রোবট" বইয়ের পিছনের কভারের লেখা:
মানুষ পেলব ও অশক্ত জীব। এর সবসময় প্রয়ােজন হয় বাতাস, জল আর খাবার; জীবের এক তৃতীয়াংশ ঘুমিয়েই কাটায় আর তাপমাত্রা বাড়লে বা কমলে। কাজ করতে পারে না মােটেই। কিন্তু রােবট শক্ত ধাতুর তৈরি। বৈদ্যুতিক জ্বালানিতে চলে। ঘুমের বালাই নেই, যে কোনাে তাপমাত্রায় কাজ করে যেতে পারে। অনেক শক্তিশালী কর্তব্য পরায়ণ করিৎকর্মা কিছুটা যেন মানুষের চেয়ে বেশি। আইজাক আসিমভ আমাদের এ সায়েন্স ফিকশনে অনাগত ভবিষ্যতের সেই সব কাহিনীই শুনিয়েছেন।