জার্মানীর একটি ক্যাথেড্রালে অবস্থিত প্রাচীন সমাধিস্থল থেকে ম্যাজাইদের (জেরোএস্ট্রিয়ানিসমের অনুসারী) হাড় চুরি হল। মৃত্যু পথযাত্রী পাদ্রী যখন ফিসফিসিয়ে জটিল সূত্রের সন্ধান দিল, ড্যান এবং বোনস তখন নিজেদের খুঁজে পেল শতাব্দীপ্রাচীন পুরনো এক ষড়যন্ত্রের ভেতর!! প্রতিটি মুহূর্তে উঁকি দিচ্ছে বিপদ, কেউ জানে না সূত্রটি তাদের কোথায় নিয়ে চলেছে... অথবা কোন চরম সত্য রয়েছে তাদের অপেক্ষায়। প্রাচীন ক্যাথেড্রাল থেকে শুরু করে গোপন মন্দির, অথবা বরফাচ্ছন্ন পাহাড়ের চূড়ায়, ড্যান এবং বোনসকে সমানে পাল্লা দিতে হবে শত্রুদের সাথে এই রোমাঞ্চকর অভিযান, আইসফলের। আপনি আমন্ত্রিত।