হিমছড়ি
ঝর ঝর নির্ঝর পাহাড়ের সুখ
অবারিত সবুজের অনাবিল মুখ।
মেঘনীল আবেগের ঝিরিঝিরি সুর
নাম তার হিমছড়ি— নয় বেশি দূর।
কী দারুণ হিমছড়ি স্রষ্টার দান
দিনভর মনটানা ঝরনার গান।
পাহাড়ের পথে ফোটা নীল বুনোফুল
পাখিদের মধু শিসে হৃদয় আকুল।
মধু চাষি ধানটুনি বাতাসি কোকিল
কখনো-বা ডানা মেলে স্বর্ণালি চিল।
শুঁড় তুলে বুনো হাতি দল বেঁধে যায়
অপরূপা হিমছড়ি ডাকে আয় আয়।
টাপুর টুপুর টুপ
বৃষ্টি নামে ঝুমুর ঝুমুর
টাপুর টুপুর টুপ
বৃষ্টি আমার সৃষ্টি সুখের
বাংলাদেশের রূপ।
বৃষ্টি নামে রিমঝিমিয়ে
ঝাপুর ঝুপুর ঝুপ
বৃষ্টি এলে মনটা হঠাৎ
যায় হয়ে নিশ্চুপ।
বৃষ্টি নামে টিপটিপিয়ে
বাজ পড়ে ঝনঝন
কদম ফুলের মিষ্টি সুবাস
উদাস করে মন।
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।