কাকতাড়ুয়া
রাত নেই তার দিন নেই তার
ঠায় দাঁড়িয়ে থাকে
দু’হাত মেলে চোখ দুটিকে
সজাগ করে রাখে।
পায় না বেতন, পায় না ভাতা
নেই অভিযোগ তবু
এক পায়ে সে দাঁড়িয়ে থাকে
জিরায় না সে কভু।
হায়রে বোক কাকতাড়ুয়া
জনম ভরে তুমি
দাও পাহারা চাষি ভাইয়ের
ফসল ভরা ভূমি।
নিত্য তুমি পালন করো
নিঝুম নীরবতা
আমার বড় দুঃখ লাগে
ভেবে তোমার কথা।
বিজয় উৎসব
হাসি-খুশির বিজয় দিবস
ষোলোই ডিসেম্বর
আজকে সবাই বাইরে যাবো
থাকবো না কেউ ঘর।
লাল সবুজের নিশান হাতে
গাইব বিজয় গান
আজকে যেন উছলে ওঠে
বাংলাদেশের প্রাণ।
বিজয় দিবস-বিজয় দিবস
খুশির কলরব
স্বাধীনতার যুদ্ধ জয়ের
আনন্দ উৎসব।
সূর্য
সূর্য ওঠে বলে
আঁধার ভেঙে সারাটা দিন
আলোর খেলা চলে।
সূর্য ওঠে পাখির গানে
ভুবন ওঠে মেতে
সূর্য ওঠে বাতাস খেলে
চাষির সবুজ ক্ষেতে।
সূর্য আছে সূর্য থাকুক
সূর্য উঠুক পুবে
চাঁদটি ছড়াক স্নিগ্ধ আলো
সূর্য গেলে ডুবে।
আয়রে টিয়ে আয়
আয়রে টিয়ে আয়রে আয়
শীত পড়েছে বাইরে
হিমকুয়াশায় পাহাড় ঢাকা
কারোর সাড়া নাইরে।
আয়রে টিয়ে রৌদ্র নিয়ে
ওম জড়িয়ে পাখনায়
সেই রোদ্দুর ছেকে নেবো
চা ছাকানো ছাকনায়।
আয়রে টিয়ে আয় পাখি
রোদকে নিয়ে গায় মাখি।
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।