যে কোনো মানুষকেই জিজ্ঞেস করা হোক, সে জীবনের কোন সময়টিতে ফিরতে চায়, তাহলে নিঃসন্দেহে উত্তর মিলবে, শৈশব।
শৈশবে কে না ফিরতে চায়? আসলেই তো, কী নির্ভার একটি সময়! কী স্বপ্নময়! কিন্তু সব স্বপ্নেরই একটি সমাপ্তি আছে। আবার তারুণ্যের সময়টাও অন্যরকম আনন্দের। জীবনকে নেড়েচেড়ে ছুঁয়ে ছেনে দেখা। একের পর এক অ্যাডভেঞ্চার। জীবনের বালক বয়স ও তারুণ্যের মধ্যের অদ্ভুত সময়টুকুই হচ্ছে কৈশোর। কিশোর কবিতার সংকলন ‘আকাশছেঁড়া ঘুড়ি’তে সেই জাদুময় সময়ের বর্ণনা অপূর্বভাবে বিদ্যমান।
মৃদুল আহমেদের লেখা পড়লে বোঝা যায় তাঁর মনের ভেতর এখনো একটি কিশোর বসবাস করে। যে রসিক পাঠকরা একবার মৃদুল আহমেদের জাদুকরী লেখালেখির সহযাত্রী হয়েছেন, তাঁরা কখনোই তাঁর পরবর্তী লেখা খুঁজে নিতে পিছপা হন না।
সুরসিক পাঠকের জন্য অবশ্যপাঠ্য একটি বই।
| বইয়ের নাম | আকাশ ছেঁড়া ঘুড়ি |
| লেখক | মৃদুল আহমেদ |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 36 |
| সংস্করণ | 1st Published |
| বিভাগ | বয়স যখন ১২-১৭: ছড়া ও কবিতা |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।